জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গতকাল রোববার জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব ও দিনাজপুর ইনস্টিটিউট মিলিতভাবে প্রতিবছর এ দিবস পালন করে।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ মঞ্চে সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সিদ্দিক গজনবী। এরপর মুক্তিযোদ্ধাদের একটি দল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে। পরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম আবদুর রহিমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

দিনাজপুর স্কুল অব লিবারেটরসের শিক্ষার্থীরা প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী জোয়ান বায়েজের লেখা ও সুর করা ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। ঢাকার ক্রান্তি সংগঠনের শিল্পীরা অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করেন।

বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ, একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর, সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুর জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাংসদ মো. আবদুল লতিফ প্রমুখ।