জাতীয় পতাকা উত্তোলন না করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ী উচ্চবিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বাদী হয়ে মামলাটি করেন।এজাহার সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। তার পরও সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করার বিধান ছিল। কিন্তু উপজেলার নাটাবাড়ী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলনই করা হয়নি। এ অভিযোগে ১৭ আগস্ট স্থানীয় গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাদী হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার কারণে ওই দিন তিনি বিদ্যালয়ে যেতে পারেননি। তাই ভুলবশত এ ঘটনা ঘটেছে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, ১৯৭২ সালের জাতীয় পতাকা অবমাননা আইনের ৪ ধারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।