প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নিয়মিত জাতীয় পতাকা ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগে সেখানে বিশেষ দিন ছাড়া জাতীয় পতাকা ওড়ানো হতো না। এ নিয়ে ২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘জাতীয় পতাকা ওড়ানো হয় না প্রতিদিন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত জাতীয় পতাকা ওড়ানো হয়।সূত্র জানায়, পতাকা ওড়ানোর বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপিত হলে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পতাকা ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন, আবাসিক হল ও উপাচার্যের বাসভবনের সামনে নিয়মিত পতাকা ওড়ানো হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।