জাতীয় পতাকা বিক্রিতে বাধা মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি বাজার এলাকায় গতকাল শনিবার সকালে এক বিক্রেতাকে জাতীয় পতাকা বিক্রি করতে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি তারেক আহমদ নামের ভ্রাম্যমাণ ওই বিক্রেতাকে মারধর করা হয়েছে।
জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা এ কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তারেকের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর কামারকান্দি গ্রামে।
তারেক বলেন, বিজয়ের মাস উপলক্ষে তিনি চার-পাঁচ দিন ধরে জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন হাটবাজারে ফেরি করে জাতীয় পতাকা এবং মাথায় পরার ব্যাজ বিক্রি করছেন। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে রতুলি বাজারে গেলে অপরিচিত তিন-চারজন যুবক ছুটে এসে তাঁকে পতাকা বিক্রি করতে নিষেধ করেন। এর কারণ জানতে চাইলে এক যুবক তাঁকে কয়েকটি চড়-থাপড় মারেন।