প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ শুরু করছেন। গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী। ইসমাইল মাহমুদ বলেন, উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুলে পর্যায়ক্রমে জাতীয় পতাকা বিতরণ করা হবে। মৌলভীবাজার প্রতিনিধি