জাতীয় পদক গ্রহণ করলেন দুই শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পদক গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক৷
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০১৪-এর উদ্বোধন অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তাঁরা৷
পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে অবদান রাখার স্বীকৃতি হিসেবে পরিবেশ পদক পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. খবির উদ্দিন৷
‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৪’ পদক পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. মোস্তফা ফিরোজ৷