জাতীয় পরিচয়পত্র জালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জাতীয় পরিচয়পত্র জালকারী ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার ১০ মাসেও তা কার্যকর হয়নি। বয়স্ক ভাতার কার্ড নিতে ওইসব জাতীয় পরিচয়পত্র জাল করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর নির্বাচন কমিশন নকলকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ময়মনসিংহ (উত্তর) জেলা নির্বাচন কর্মকর্তাকে চলতি বছর ৬ জানুয়ারি আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। ময়মনসিংহ (্উত্তর) জেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দীন বলেন, নির্দেশ পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়ার জন্য ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। এখন কী কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সে ব্যাপারে তিনি খোঁজখবর নেবেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ফৌজদারি আইন ও দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনের নির্দেশনা থাকলেও কমিশন থেকে গেজেট বা কোনো নীতিমালা না পেলে তাঁর পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব না।