জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারে যৌনকর্মী পেশা অন্তর্ভুক্ত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের জন্য পেশা হিসেবে যৌনকর্মীদের বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা প্রাথমিকভাবে বিবেচনা করা হলেও চূড়ান্ত বিচারে তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।নির্বাচন কমিশনার বলেন, যৌনকর্মীদের পেশা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়। তাই তাঁদের পেশাকে চূড়ান্ত বিচারে তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। কাজেই কমিশন পেশার তালিকা থেকে তা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।