জাতীয় পার্টিতে আরও দুই প্রেসিডিয়াম সদস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরও দুজন প্রেসিডিয়াম সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ রোববার এরশাদের রাজনৈতিক মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও লন্ডন বাংলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক তাজ রহমান এবং চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদকে পদোন্নতি দিয়ে প্রেসিডিয়াম সদস্য পদে উন্নীত করা হয়েছে। এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হলো।