জাতীয় পার্টির আনিসুল ইসলামের বাড়িতে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি পাহারা থাকা সত্ত্বেও চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। আজ রোববার ভোররাত চারটা ১০ মিনিটে উপজেলার সাদেকনগর গ্রামে তাঁর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আনিসুল ইসলাম ঢাকা থেকে হাটহাজারীতে এলে এই বাড়িতে থাকেন। অন্য সময় বাড়িটি খালি থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হওয়ার পর থেকে এই বাড়িতে সার্বক্ষণিক পুলিশ পাহারা ছিল।
বাড়ি পাহারার দায়িত্বরত পুলিশের হাবিলদার মো. আলী বলেন, ‘ভোররাত চারটা ১০মিনিটের দিকে বাড়ির পূর্ব পাশের সীমানা দেয়ালে দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত। তাত্ক্ষণিক আমি হাটহাজারী মডেল থানার ওসিকে খবরটি জানাই। ১০ মিনিটের মধ্যে টহলরত এসআই জসীম ঘটনাস্থলে পৌঁছেন।’
সকালে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আ.ফ.ম নিজাম উদ্দীন এবং ওসি এ কে এম লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।