প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বরিশাল আগমন উপলক্ষে বরিশাল জেলা ও মহানগরের একাংশের সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান বরিশালে সমাবেশে যোগ দেবেন। গতকাল বেলা তিনটায় নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। মহানগর জাতীয় পার্টির সহসভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মহসিন উল ইসলাম, নজরুল ইসলাম, আক্তার রহমান, মীর জসিম উদ্দিন, রুস্তম আলী খান, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি মানিক হাওলাদার, রফিকুল ইসলাম, বানারীপাড়া মিজান চোগদার, উজিরপুরের আবদুল জলিল প্রমুখ। বরিশাল অফিস