জাতীয় পার্টির দুই নেতাকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুল আলম মাস্টার ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ওই দুই নেতাকে অব্যাহতি দিয়েছেন বলে গতকাল সোমবার তাঁর প্রেস সচিব সুনীল শুভ রায়ের নামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করার লক্ষ্যে জাপার সাংগঠনিক সম্পাদক শাহ-ই আযমকে সমন্বয়কারী নিয়োগ করা হয়েছে। আর সৈয়দ মো. ইফতেখার আহসানকে নতুন করে সদস্যসচিব করা হয়।