জাতীয় পে-স্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ এ সমাবেশ করে। বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বঞ্চিত করে কোনো পে-স্কেল হতে পারে না। তাঁদের বিশ্বাস, সরকার সব বৈষম্য দূর করে জাতীয় পে-স্কেলে সব শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করবে। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।