জাতীয় প্রেসক্লাব সভাপতির বাবার ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক কামাল উদ্দিন সবুজের বাবা সুলতান আহমেদ মজুমদার (৮০) গতকাল শুক্রবার বেলা তিনটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা হয়। রাতে মরদেহ গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়ায় নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
সুলতান আহমেদ মজুমদারের মৃত্যুতে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন৷ পৃথক বিবৃতিতে জাতীয় প্রেসক্লাব ও ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা শোক ও সমবেদনা প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক৷