জাতীয় প্রেসক্লাবে ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেÿপ্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী হয়ে গেল গত বৃহস্পতিবার ভিআইপি লাউঞ্জে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি নাজমুল হাসান ও বিশেষ অতিথি ছিলেন পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া।
প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নাজমুল হাসান প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন। বিজ্ঞপ্তি।