জাতীয় প্রেসক্লাবে চীনের সাংবাদিক প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও চীনের সম্পর্ক জোরদারে দুই দেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতা ও মতবিনিময়ের ওপর জোর দিয়েছে চীনের একটি গণমাধ্যম প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে চীনের ছয় সদস্যের প্রতিনিধিদলের এ বৈঠক হয়।
মা ইউ-র নেতৃত্বে অল চায়না জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের নেতারা ক্লাব লাউঞ্জে মতবিনিময় করেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সিনিয়র সহসভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং চীনের প্রতিনিধিদলের পক্ষে ঝং ইয়ান বক্তৃতা করেন।