জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিকদের শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবসে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম প্রমুখ।
জাতীয় শোক দিবসে জাতীয় প্রেসক্লাবে রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।