জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার জাতীয় প্রেসক্লাবে নববর্ষ উদ্যাপিত হলো। দিনব্যাপী এ আয়োজন শুরু হয় সকালে পান্তা-ইলিশ ও মুড়িমুড়কির পরিবেশনা দিয়ে। সকাল সাড়ে আটটায় ক্লাবের সহসভাপতি কাজী রওনক হোসেন বর্ষবরণের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। স্বাগত বক্তব্য দেন কাদের গনি চৌধুরী। দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সদস্যদের ছেলেমেয়েরা পরিবেশন করে ‘এসো হে বৈশাখ’ গানটি। পরে গান শোনান রবি চৌধুরী, ক্লোজআপ ওয়ান তারকা রিংকু, ঝিমলী চক্রবর্তী, দিলীপ মুখার্জি প্রমুখ।