জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য শিশু আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত ক্লাব সদস্যদের সন্তানদের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শেষ হলো গতকাল শুক্রবার। এতে চার শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। এই আয়োজনে শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন, সংগীত, আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতা। নারীদের জন্য ছিল পিলো পাসিং ও রাশি টানাটানি প্রতিযোগিতা।
গতকাল বিকেলে জাদু প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও র্যাফল ড্রর মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও বেক্সিমকো গ্রুপের পরিচালক নাজমুল হাসান। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কামাল উদ্দিন, স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। জাদু পরিবেশন করেন তিশা এবং সংগীত ও নৃত্য পরিবেশন করেন সুমী আকতার, এইচ বকুল ও ক্লাবের শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীরা।