জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের 'সদস্য সকাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সদস্য সকাল’ অনুষ্ঠান। জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে প্রবীণ ও নবীন সদস্যদের নিয়ে গতকাল শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, প্রেসক্লাবকে একটি আধুনিক ক্লাবে রূপান্তরের জন্য নানা ধরনের উন্নয়নকাজ চলছে। বর্তমান ব্যবস্থাপনা কমিটি কাজগুলো এগিয়ে নিচ্ছে। তিনি এ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নবীন সদস্যসহ সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তাঁদের কমিটি ক্লাবে ২৮০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে।
ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান কমিটি ক্লাবে ৬৪৮ জন নতুন সদস্য নিয়েছে। দীর্ঘদিন এই ক্লাবে সদস্য করা বন্ধ ছিল। এ জন্য অনেকেই বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, প্রবীণ ও নবীনদের সমন্বয়ে ক্লাবে একটি দারুণ পরিবেশ তৈরি হবে।