জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
জাতীয় প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় দায়িত্ব হস্তান্তর করা হয়। পুনর্নির্বাচিত সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বিদায়ী সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে দায়িত্ব বুঝিয়ে দেন। ফরিদা ইয়াসমিন বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের উন্নয়নে তাঁদের অবদানের প্রশংসা করেন। বিদায়ী সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন গোলাম সারওয়ার, ইকবাল সোবহান চৌধুরী ও নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি সাইফুল আলম, সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী, সদস্য শ্যামল দত্ত, কুদ্দুস আফ্রাদ, মাঈনুল আলম, রেজোয়ানুল হক রাজা, মোল্লা জালাল, শামসুদ্দিন আহমেদ চারু, হাসান হাফিজ, শাহনাজ বেগম, কল্যাণ সাহা ও হাসান আরেফিন। বিজ্ঞপ্তি