জাতীয় প্রেসক্লাবের সাধারণ সভায় সাংবাদিক ঐক্যের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের ১৯তম দ্বিবার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও পেশাগত মানোন্নয়নে ব্রতী হওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার ক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। আজ সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা এবং দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাংবাদিক নেতারা বলেন, ইউনিয়নগত অনৈক্য সাংবাদিকদের পেশা ও পেশাগত অবস্থানের ক্ষতি ও মর্যাদা ক্ষুণ্ন করছে। সুষ্ঠু সাংবাদিকতা ও পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া আজ জরুরি হয়ে উঠেছে। সাধারণ সভায় সৈয়দ আবদাল আহমদ সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন বদিউল আলম।