প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টিনেন্টাল রোডসংলগ্ন আবাসিক এলাকা থেকে একটি রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। সুসচেতন নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, রাসায়নিক পদার্থ উৎপাদনকারী গ্লোবাল হেভি ক্যামিকেল লিমিটেড নামের ওই কারখানায় গত এক বছরে বেশ কয়েকবার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় পত্রপত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষ কোনো প্রতিকারের উদ্যোগ নেয়নি।