জাতীয় ফল প্রদর্শনী আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল প্রদর্শনী। ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দীন মিলকী মিলনায়তন চত্বরে অনুষ্ঠেয় এই প্রদর্শনী শেষ হবে ১৮ জুন। গতকাল তথ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন। প্রদর্শনী প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।