জাতীয় বাজেট আজ সংসদে পাস হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আজ বুধবার ২০১০-১১ অর্থবছরের এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট পাস হবে। বাজেট পাস করতে আজ বুধবার বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরু হবে। গত ১০ জুন সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই বাজেট পেশ করেন। গতকাল মঙ্গলবার বাজেট আলোচনা শেষে অর্থবিল-২০১০ সংসদে পাস হয়।চলতি অধিবেশনের প্রথম দিন গত ২ জুন বিরোধী দল বিএনপি সংসদে যোগ দিলেও তাঁরা আর সংসদে ফেরেননি।প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে ৩৮ ঘণ্টা ৪৪ মিনিট আলোচনা হয়। ২০৪ জন সাংসদ বাজেট আলোচনায় অংশ নেন। বাজেট আলোচনার সর্বশেষ বক্তা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অর্থমন্ত্রী এসব আলোচনার পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্য দেন।অর্থমন্ত্রী গতকাল সমাপনী বক্তব্য শেষে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনে অর্থবিলটি উত্থাপন করেন। বিরোধী দল সংসদে যোগ না দিলেও বিএনপির ১১ জন এ বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব করেন। তবে অধিবেশনে না থাকায় তাঁদের এসব প্রস্তাব সংসদে উপস্থাপিত হয়নি।