প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল শনিবার সংগঠনের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি হাসান তারেক বলেন, শিক্ষায় ব্যয় সংকোচন নীতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ফি বাড়ছে। দরিদ্র শিক্ষার্থীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যয় সংকোচননীতি পরিবর্তন করে জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে ব্যয় করতে হবে।
শিক্ষার বেসরকারীকরণকে উৎসাহিত করায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ সভাপতি মারুফ বিল্লাহ, ঢাকা মহানগর সভাপতি বিধান বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদুল সজীব প্রমুখ বক্তব্য দেন।