জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য পদে অধ্যাপক হারুন থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন বর্তমান উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আগামী মার্চের শুরুতে তাঁর প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে আরও চার বছরের জন্য (মার্চ ২০১৭-মার্চ ২০২১) তাঁকে উপাচার্য পদে নিয়োগ দিলেন। অধ্যাপক হারুন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক।