প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাই হয়নি, কেলেঙ্কারিও হয়েছে। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় থাকবে কি না, তা ভেবে দেখা হবে।রংপুরের কারমাইকেল কলেজে গতকাল রোববার শিক্ষাবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।