জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার ফল গতকাল ২৫ জানুয়ারি বেলা ১১টায় প্রকাশিত হয়েছে। ১৫ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন লাখ আট হাজার ১৬০ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীরা প্রথম মেধাতালিকায় প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd, www.nuadmission.com, www.nu-ba.info (মানবিক শাখার জন্য), www.nu-bsc.info (বিজ্ঞান শাখার জন্য), www.nu-bbs.info (ব্যবসায় শিক্ষা শাখার জন্য) থেকে জানতে পারবেন। মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে NU AT লিখে ৪৬৩৬ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। দ্বিতীয় মেধাতালিকার ফল ১১ ফেব্রুয়ারি কলেজে পাঠানোর পাশাপাশি ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি।