জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতদের কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২১ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য হারুন-অর-রশিদ।বিরোধী দলের ডাকা হরতালের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার প্রশাসনিক ও পরীক্ষা নিয়ন্ত্রক ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা দেখতে বিভিন্ন কক্ষ আকসিঞ্চক পরিদর্শন করেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২১ জন কর্মকর্তা ও কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের ‘কারণ দর্শানোর নোটিশ’ দিতে রেজিস্ট্রারকে নির্দেশ দেন উপাচার্য। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।