জাতীয় বিশ্ববিদ্যালয়ে কল সেন্টার চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থী, তাঁদের অভিভাবক ও অন্যান্য সেবাগ্রহীতার দুর্ভোগ কমাতে গতকাল শনিবার কল সেন্টার চালু করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নগর অফিসে কল সেন্টার কার্যক্রমের উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে কল সেন্টারের (০৯৬১৪-০১৬৪২৯) নম্বরে যোগাযোগ করে যে কেউ তাৎক্ষণিক তথ্যসেবা লাভ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর অধ্যাপক মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরিচালক (আইসিটি) মো. মুমিনুল ইসলাম, প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল, পরিচালক (জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর) ফয়জুল করিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।