জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ২৫ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে। এই ফল একই সঙ্গে পাঁচটি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ওই দিনই কলেজ প্রতিনিধির কাছে ফলাফল বিতরণ করা হবে।বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে www.nuadmission.com, www.nu.edu.bd, www.nu-ba.info (মানবিক বিভাগের ফলের জন্য), www.nu-bsc.info (বিজ্ঞান বিভাগের ফলের জন্য), www.nu-bbs.info (ব্যবসায় শিক্ষা বিভাগের ফলের জন্য) পাওয়া যাবে। তা ছাড়া মোবাইল এসএমএসের মাধ্যমে nu at send to 4636 পদ্ধতিতে ফল জানা যাবে।উল্লেখ্য, এ বছর তিন লাখ আট হাজার ১৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। গত বছর মোট পরীক্ষার্থী ছিল তিন লাখ ১২৯ জন। বিজ্ঞপ্তি।