জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মানে ভর্তির আবেদন ২৪ আগস্ট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৪ আগস্ট। শিক্ষার্থীদের অনলাইনে এই আবেদন করতে হবে। ভর্তির কাজ শেষে ক্লাস শুরু হবে ১৫ অক্টোবর।
গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময়সহ অন্যান্য বিষয় বিস্তারিতভাবে বলা থাকবে। শিগগির এই বিজ্ঞপ্তি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মশিউর রহমান, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ প্রমুখ।