জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজ ও কালকের পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আজ সোম ও আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এসব স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সোমবারের সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে ২২ মার্চ, মাস্টার্স প্রথম পর্বের পরীক্ষা হবে ২৩ মার্চ, বিবিএ তৃতীয় বর্ষের (পঞ্চম সেমিস্টার) পরীক্ষা হবে ১ এপ্রিল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসই) (পার্ট-৪) পরীক্ষা হবে ২০ মার্চ। আগামীকাল মঙ্গলবারের সিএসইর (পার্ট-৩) পরীক্ষা হবে ১ এপ্রিল। গতকাল রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।