জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষাও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ বুধবার অনুষ্ঠেয় সব পরীক্ষাও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এই পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট www.nuadmission.info ও www.nubd.info-তে পাওয়া যাবে।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার ধার্য দিন আজ। এ জন্য আজ হরতাল ডেকেছে জামায়াত।এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করে জামায়াতের ডাকা হরতালের কারণে গতকালের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।