জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবিরের ডাকা হরতালের মধ্যে আজ বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের সমাপনী পরীক্ষা। সারা দেশের ১৩৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। বিবরণীতে বলা হয়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সারা দেশে ২০২টি কলেজের এক লাখ ৬২ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। বিজ্ঞপ্তি।