জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি কলেজে আজ ২টার মধ্যে অনলাইনে ভর্তি হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে অনলাইনে ভর্তির সময় আজ শনিবার বেলা দুইটায় শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে ই-মেইলে তথ্য পাঠানো যাবে। এর পর আর কোনো ই-মেইল নেওয়া হবে না। অনলাইনে তথ্য যাচাই-বাছাই করে শিক্ষার্থীদের প্রাপ্ত বিষয় ও ভর্তির কার্যক্রম সম্পর্কে আগামীকাল রোববার ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কলেজ দুটিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের [email protected] এবং [email protected]—এই দুই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।