জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল ২৭ নভেম্বরের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

স্থগিত করা সম্মান (২০১১) চতুর্থ বর্ষের পরীক্ষা ২৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে আটটায়, বিবিএ/২য় বর্ষ/৪র্থ সেমিস্টার/২০১২-এর পরীক্ষা ২৯ নভেম্বর শুক্রবার দুপুর দুইটায়, ইসিই পার্ট-৪/৮ম সেমিস্টার/২০১১ এর পরীক্ষা একই দিন দুপুর দুইটায় এবং এমবিএ প্রথম সেমিস্টার/২০১১-এর পরীক্ষা ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  www.nubd.info  থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. বদরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।