জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন দিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে ১০ নভেম্বরের সম্মান প্রথম বর্ষ, ১১ নভেম্বরের বিবিএ তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার, ১২ নভেম্বরের এমবিএ দ্বিতীয় সেমিস্টার ও ১১ নভেম্বরের ইসিই পার্ট-১-এর প্রথম সেমিস্টার পরীক্ষার নতুন সময়সূচি ঠিক করা হয়েছে ১৪ নভেম্বর। ১০ নভেম্বরের ইসিই পার্ট-৪এর অষ্টম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর।