জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে পিআইএএনইউ কমিটির সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক হারুন-অর-রশিদের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের সংগঠন প্রফেশনাল ইনস্টিটিউটস অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল ইউনিভার্সিটির (পিআইএএনইউ) কার্যকরী কমিটির একটি প্রতিনিধিদল। এই দলে ছিলেন কমিটির কেন্দ্রীয় প্রেসিডেন্ট আব্দুল আজিজ, সেক্রেটারি জেনারেল মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. আমিনুল ইসলামসহ অন্য সদস্যরা। তাঁরা ভিসির সঙ্গে প্রফেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের সম্ভাবনা, ভূমিকা, গুরুত্ব, সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।