জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। এতে ৩০টি বিষয়ে সারা দেশে ১৩১টি কলেজের ১ লাখ ৯৬ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৮০ জন। পাসের হার ৯৩ দশমিক ৪৪ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণি পেয়েছেন ৩৭ হাজার ৭৫০ জন, দ্বিতীয় শ্রেণি ১ লাখ ৪২ হাজার ৬৭৮ জন ও তৃতীয় শ্রেণি পেয়েছেন ৩ হাজার ২৫২ জন। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www. nu. edu. bd এবং www. nubd. info থেকে পাওয়া যাবে। মুঠোফোন থেকে খুদে বার্তায়ও ফল জানা যাবে।