জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ফরম ওয়েবসাইটে
জাতীয় বিশ্ববিদ্যালয় বেসরকারি কলেজের সব কার্যক্রম যথাযথ, নির্ভুল ও দ্রুত সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কলেজ অধিভুক্তি ও পরিচালনা পরিষদ নিয়োগসহ বিভিন্ন আবেদন ফরম ও সংশ্লিষ্ট নিয়মকানুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) দেওয়া হয়েছে। এ ছাড়া অধিভুক্তিসংক্রান্ত সংশোধন বিধি ২০০০, বেসরকারি কলেজশিক্ষকদের চাকরির শর্তাবলীসংক্রান্ত বিধি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় (অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিচালনা কমিটি) সংশোধন সংবিধি-১৯৯৮ ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণের পর বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরে তা জমা দিতে হবে।যেসব ফরম পাওয়া যাবে: ওয়েবসাইটে অধিভুক্তির আবেদন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যোত্সাহী সদস্য মনোনয়নের আবেদন ফরম, বেসরকারি কলেজে অধ্যক্ষ পদে পুনর্নিয়োগের আবেদন ফরম, অস্থায়ী কমিটির সভাপতি ও বিদ্যোত্সাহী সদস্য মনোনয়নের আবেদন ফরম, বেসরকারি কলেজশিক্ষকদের পেশাগত অসদাচরণ ও নৈতিক স্খলনের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির জন্য আবেদন ফরম, বেসরকারি কলেজে শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ডে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মনোনয়নের আবেদন ফরম এবং বেসরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগের জন্য পূর্বানুমতির জন্য আবেদন ফরম রাখা হয়েছে।