জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানোর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানোর দাবিতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার কলেজ চত্বর থেকে মিছিল নিয়ে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এসে ওই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ২০০৯-১০ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভন্ন বিষয়ে সম্মান কোর্সে ভর্তি হয়েছেন, তাঁদের পরীক্ষা হয়েছে ২০ মাস পর। অথচ তাঁদের কোর্স ছিল এক বছরের। তাঁরা বলেন, একদিকে পরীক্ষা দেরিতে নেওয়া হয়েছে। তার ওপর ফল প্রকাশেও বিলম্ব করা হচ্ছে। পরীক্ষার পাঁচ মাস পরও ওই শিক্ষাবর্ষের কোনো কোনো বিভাগের ফল প্রকাশ করা হয়নি। ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাঁদের দ্বিতীয় বর্ষ সমাপনী পরীক্ষা দুই বছর পর ২০১২ সালে দিয়েছেন।