জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন তারিখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭ ডিসেম্বরের স্থগিত হওয়া দুটি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। দুটি পরীক্ষাই হবে আগামী শুক্রবার।
এর মধ্যে ২০১১ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের গণিত বিভাগের পরীক্ষা হবে সকাল সাড়ে আটটায় এবং ২০১২ সালের বিবিএ দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের থিওরি অ্যান্ড প্র্যাক্টিসেস অব ব্যাংকিং পরীক্ষা হবে বেলা দুইটায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার ওই তথ্য জানানো হয়।