জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন যমুনা সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতা-কর্মীরা। গতকাল রোববার জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানা (জেএফসিএল) এলাকায় সিবিএ আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ হয়। পরে তাঁরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দেন। সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘অবিলম্বে জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’সিবিএর সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিবিএর সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যমুনা সার কারখানা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার শহিদুর রহমান, শ্রমিক লীগের সভাপতি রায়হান আলী, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সম্পাদক এস এম মন্ট প্রমুখ। বক্তারা জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে সপ্তাহের প্রতি রোববার বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন।জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মজুরি কমিশন বাস্তবায়নের দাবিসংবলিত স্মারকলিপি পেয়েছি।’