জাতীয় মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি স্কপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে শ্রমিক ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে স্কপের নেতারা এ দাবি জানান। বিবৃতিতে স্কপের নেতারা বলেন, গত অক্টোবরে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য মজুরি-কাঠামোর সুপারিশমালা প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পে-কমিশন বাস্তবায়নের সময় থেকে মজুরি কমিশন কার্যকর করা হবে। কিন্তু সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, অর্থ মন্ত্রণালয় মজুরি কমিশনের সুপারিশমালা পাশ কাটিয়ে একটি সংশোধিত সুপারিশমালা তৈরি করেছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে স্বাক্ষর করেছেন শাহ মো. আবু জাফর, সহিদুল্লাহ চৌধুরী, শফিকুর রহমান মজুমদার, নজরুল ইসলাম খান, আবদুল মতিন মাস্টার প্রমুখ। বিজ্ঞপ্তি।