জাতীয় মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রাখীদাশ পুরকায়স্থ বলেছেন, দ্বিজাতি তত্ত্ব প্রত্যাখ্যান করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করবে, তা নারী সমাজ মেনে নেবে না। প্রয়োজনে নারী সমাজ এ ষড়যন্ত্র যেকোনো মূল্যে রুখবে।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সমেঞ্চলনে রাখীদাশ পুরকায়স্থ এসব কথা বলেন। সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা শাখার দ্বিতীয় বার্ষিক সমেঞ্চলন অনুষ্ঠিত হয়।সভা শেষে সর্বসমঞ্চতিক্রমে মমতাজ বেগমকে সভাপতি ও জ্যোৎস্না দত্তকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।