জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব। গতকাল বৃহস্পতিবার কলেজের মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিতর্ক উৎসবের উদ্বোধন করেন। ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন যৌথভাবে ‘এসকেএফ এনডিএফবিডি-ডিএমসিডিসি মেডিকেল কলেজ ডিবেট ফেস্টিভ্যাল’ শীর্ষক এই উৎসবের আয়োজন করেছে। এতে ২৩টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২৬টি দল অংশ নিচ্ছে। আজ সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, বিতর্ক পরিমিতিবোধ শেখায়। কারণ তার্কিককে নির্দিষ্ট সময়ে নিজের সব যুক্তি উপস্থাপন করতে হয়, সব কথা বলতে হয়। তার্কিক জানেন, কোথায় কোন কথাটি বলতে হবে, কী বলতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিতর্কের মাধ্যমে বাচনভঙ্গি, ভাষা যেমন পরিশীলিত হয়, তেমনি আচরণও হয় মার্জিত।ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মেডিকেল কলেজগুলোর বিতর্ক উৎসবের উদ্যোগ এবারই প্রথম। উৎসবে অংশগ্রহণকারী দলগুলোর সাফল্য কামনা করেন তিনি।এসকেএফের বিপণন পরিচালক মো. মুজাহিদুল ইসলাম পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসকেএফই একমাত্র প্রতিষ্ঠান, যারা আন্তর্জাতিক মানের ওষুধ তৈরির বিষয়ে বাইরের দুটি দেশ থেকে সনদ পেয়েছে।