জাতীয় মৎস্য সপ্তাহ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ বুধবার শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। ৮ জুলাই পর্যন্ত চলবে এই সপ্তাহ।
জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’। গতকাল মঙ্গলবার মৎস্য ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ‘জাতীয় মৎস্য পুরস্কার ২০১৪’ দেওয়া হবে। এরপর প্রধানমন্ত্রী গণভবনের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করবেন।
সপ্তাহের শেষ দিন ৮ জুলাই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করবেন। ৬ জুলাই জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে দেশীয় মাছের পোনা অবমুক্ত করবেন।