জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগ (এফএমআরটি) বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বিভাগের মাঠ গবেষণা পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়। এরপর বিভাগীয় প্রধান গাউছিয়াতুর রেজা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপাচার্য ফায়েক উজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন মো. নাজমুল আহসান প্রমুখ।